রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
০১ মে ২০২৪, ১৯:৫৬ আপডেট : ০১ মে ২০২৪, ১৯:৫৬

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতি ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় গ্রেফতার সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৩ সদস্যকে দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (১ মে) দুপুরে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১৩ আসামিকে আদালতে তোলা হয়। আবার বিকালে একই নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক এসআই প্রিয়েল পালিত বলেন, ‘রুমা থানায় করা মামলায় ১৩ আসামিকে দুদিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’   

এদিকে, রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে জেসি জিংরিনহপার বম নামে ‘কেএনএফের’ আরেক নারী সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে আদালতের তোলা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক নাজমুল হোছাইন। গ্রেফতারকৃত জেসি জিংরিনহপার বম (২০) রুমার পাইন্দু ইউনিয়নের বাসাত্লাংপাড়া এলাকার জুয়েল বমের মেয়ে।

এসআই প্রিয়েল পালিত বলেন, ‘ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় করা মামলায় ওই নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’

স্থানীয় সূত্র জানায়, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। অপহরণের দুদিন পর ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করে র‍্যাব। কেএনএফ এসব ঘটনা ঘটিয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনায় কেএনএফ সদস্য সন্দেহে এ পর্যন্ত ২৪ নারীসহ ৮১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬১ জনের দুদিন করে রিমান্ড ও তিন নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক