নোয়াখালীতে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
১৬ মে ২০২৪, ১৭:০৬ আপডেট : ১৬ মে ২০২৪, ১৭:০৬

নোয়াখালীর সেনবাগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে স্থানীয় লোকজন তাজুল ইসলাম কালা (৩৫) ও রাজু (২৯) নামের দুই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার (১৬ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটক অভিযুক্তরা হলো- পূর্ব আহমেদপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে তাজুল ইসলাম কালা ও একই গ্রামের আবুল কালামের ছেলে রাজু।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের আম বাগানে যান ওই বৃদ্ধা। তখনও কিছুটা অন্ধকার ছিল। ওই নারী বাগানে গেলে আগে থেকে ওতপেতে থাকা কালা ও রাজু তার মুখে চেপে ধরে। পরে বাগানের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সকালে ভুক্তভোগী বিষয়টি স্থানীয় মেম্বর আবু সাঈদকে জানালে তিনি স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করে।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে থানায় আনা হয়েছে। ওই নারী বাদী হয়ে মামলা করবেন। মামলায় অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক