কাপড় ধুতে বলায় স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
২৩ মে ২০২৪, ১৪:২০ আপডেট : ২৩ মে ২০২৪, ১৪:২০

কুমিল্লায় এক গৃহবধূকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোজাম্মেল হোসেন রাজু (২৫) আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোজাম্মেল হোসেন রাজু কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী প্রকাশ নুর আলমের ছেলে। হত্যাকাণ্ডের শিকার খালেদা আক্তার (২৩) কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পূর্ব দৈয়ারার মো. মোবারক হোসেনের (৫৫) মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, খালেদা আক্তারের সঙ্গে মোজাম্মেল হোসেন রাজুর প্রেমের বিয়ে হয়। তাদের দাম্পত্যজীবনে মিম নামের ৩ বছর বয়সী একটি কন্যাসন্তান ছিল। বিয়ের পর থেকেই মোজাম্মেল বেকার থাকায় খালেদা তার শিশুসন্তান মিমকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। ২০১৮ সালের ২ নভেম্বর মোজাম্মেল তার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। রাতে স্বামী-স্ত্রী ও শিশুসন্তান ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে খালেদা স্বামী মোজাম্মেলকে তার কাপড় ধুতে বলে। এ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল খালেদার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ পুকুরঘাটের কাছে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা মো. মোবারক হোসেন বাদী হয়ে মোজাম্মেল হোসেন রাজুকে আসামি করে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি মোজাম্মেলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। আদালতে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বৃহস্পতিবার এ ঘটনায় জড়িত একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি, উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক