শ্রেণিকক্ষে ধসে পড়লো পাশের ভবনের ছাদ, স্কুলছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৭ মে ২০২৪, ১৮:৪১আপডেট : ২৭ মে ২০২৪, ১৮:৪৫

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে স্কুলপড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে নোয়াগাঁও চৌমুহনী এলাকার নুর আইডিয়াল স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম সাগর (১০)। সে নগরীর শাকতলা এলাকার অলি হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার জানান, নিহত শিক্ষার্থী নোয়াগাঁও চৌমুহনী এলাকার নুর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। বৈরী আবহাওয়ার কারণে পঞ্চম শ্রেণির আর কোনও শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল না। স্কুলের পাশে একটি সাততলা ভবনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। ভবনের কাজ শেষ হলেও নতুন ভবন হিসেবে এর আশপাশে নিরাপত্তাবলয় ছিল না। ক্লাস চলাকালীন ভবনটির ছাদের একটি অংশ স্কুলের ওপর ধসে পড়ে। স্কুলটি টিনশেড ছিল। এটি সরাসরি ক্লাসরুমে ওই শিশুর গায়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে ওই ছাত্র নিহত হয়।

তিনি বলেন, ‘ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে। ওই ক্লাসরুমে বেশি শিক্ষার্থী থাকলে আরও বড় অঘটন ঘটতে পারতো।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী