প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মে ২০২৪, ১৭:২৫আপডেট : ২৮ মে ২০২৪, ১৭:২৫

চট্টগ্রামে ৯ বছর আগে এক বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যার দায়ে মো. জালাল (২৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে দণ্ডিত আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাবিবুর রহমান আজাদ এ তথ্য নিশ্চিত করেন। 

দণ্ডিত আসামি মো. জালাল (২৮) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকার মো. সিদ্দিকের ছেলে। পেশায় পোশাকশ্রমিক জালাল স্ত্রীকে নিয়ে থাকতো নগরীর চান্দগাঁও থানাধীন শহীদ কলোনিতে।

আদালত সূত্র জানিয়েছে, নিহত নারী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন। জালালের হাত ধরে ২০১৫ সালের ২ মার্চ চট্টগ্রাম শহরে আসেন। ওঠেন জালালের চান্দগাঁও এলাকার ভাড়া বাসায়। ভুক্তভোগীকে পোশাক কারখানায় চাকরি পাইয়ে দেয় জালাল। ওই বছরের ১৯ মার্চ জালালের স্ত্রী পোশাক কারখানায় চাকরি যান। ওইদিন চাকরিতে যায়নি জালাল এবং ওই নারী। বাকপ্রতিবন্ধী নারীকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ বাসার ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে জালাল।

ময়নাতদন্ত এবং পুলিশের তদন্তে উঠে আসে আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জালালকে একমাত্র আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেন।

অ্যাডভোকেট হাবিবুর রহমান আজাদ বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি জালাল আদালতে উপস্থিত ছিল। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম