ভাতের নিচে গাঁজা, অবাক হয়ে গেলেন অভিযানকারীরাও

কুমিল্লা প্রতিনিধি
৩০ মে ২০২৪, ২১:১১ আপডেট : ৩০ মে ২০২৪, ২১:১১

টিফিন ক্যারিয়ার হাতে যাচ্ছেন এক নারী। গতিরোধ করেন মাদক অধিদফতরের কর্মকর্তারা। জানতে চাওয়া হলো এখানে কী আছে? বহন করা নারী বললেন ভাত-মাংস। সন্দেহ হলে খুলে দেখলেন কর্মকর্তারা। বাটি খুলতেই দেখা গেলো ভাত ও মাংস। কিন্তু বিপত্তি বাধে বাটির ভাত সরানোর পর। ভাত-মাংসের নিচেই আছে গাঁজা। হতবিহ্বল উপস্থিত জনতা ও মাদক অধিদফতরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লার অভিযানে এমন ঘটনা চোখে পড়ে। আটক নারীর নাম হেলেনা বেগম। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী এলাকায়।

কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকাগামী একটি এসি বাস তল্লাশি করে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা টিফিন ক্যারিয়ার ও ব্যাগ তল্লাশি করে আট কেজি গাঁজা উদ্ধার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, দিন দিন অভিনব কায়দায় মাদক পাচার হচ্ছে। আমরাও টহল বাড়াচ্ছি। আজকের ঘটনা অবিশ্বাস্য। টিফিন ক্যারিয়ারসহ ওই নারীকে আটক করা হয়। প্রথমে আমরা ভাত মাংসই ভেবেছিলাম। কিন্তু পরে দেখি, তার মধ্যে পুরোটাই গাঁজা। শুধু ওপরে দিয়েই ভাত মাংস ছিল। ওই নারীর কাছে থাকা টিফিন ক্যারিয়ার থেকে আমরা তিন কেজি গাঁজা ও আরেকটি ব্যাগে থাকা আরও পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়। ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
লালনের আখড়াবাড়িতে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের ২ হাজার কলকে উদ্ধার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক