স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ০৯:০৬ আপডেট : ০৮ জুন ২০২৪, ০৯:০৬

কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম ফেরদৌসি বেগম (৪৫)। শুক্রবার (৭ জুন) বিকাল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী মো. দুলাল মিয়া জানান, তারা কুমিল্লা শহরতলির চাঁনপুরে থাকেন। সকালে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ যান। সেখানে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। বিকালে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শহরতলির চাঁনপুরের বাসার দিকে রওনা করেন। পথিমধ্যে মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক কষেন। এতে স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান। পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীর মাথা পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম নিহত হন।

ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক