ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুন ২০২৪, ১৪:৩৭আপডেট : ১৫ জুন ২০২৪, ১৪:৩৭

চট্টগ্রামে ঈদুল আজহার কেন্দ্রীয় জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দান। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল সাড়ে ৭টা এবং দ্বিতীয় জামাত সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ৯টি মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট কাউন্সিলরগণের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত স্ব স্ব মসজিদ অথবা ঈদগাহে অনুষ্ঠিত হবে।

শনিবার (১৫ জুন) সকালে জমিয়তুল ফালাহ মসজিদের মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, ‘চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ফ্যান এবং শামিয়ানা থাকবে। অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির সুব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি মনিটরিংসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা। পাশাপাশি কাউন্সিলরদের তত্ত্বাবধানে ওয়ার্ডগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।’

এ সময় মেয়র বলেন, ‘কোরবানির বর্জ্য পরিষ্কারে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সাত ঘণ্টার মধ্যে নগরীকে কোরবানির বর্জ্যমুক্ত করার প্রস্তুতি নিয়েছি আমরা। পশুর নাড়িভুঁড়ি নেওয়ার জন্য পলিথিন সরবরাহ করা হবে। এ ছাড়া চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আমরা সভা করেছি। আশা করি, এবার চামড়া নষ্ট হয়ে পরিবেশদূষণ হবে না৷’

এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান