ভাড়া বেশি নেওয়ায় লাল সবুজ ও ইকোনো বাসকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
২৪ জুন ২০২৪, ০৮:৩৬আপডেট : ২৪ জুন ২০২৪, ০৮:৩৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঢাকাগামী যাত্রীদের থেকে ২০০ টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে দুই বাস কাউন্টারকে। রবিবার (২৩ জুন) অভিযোগের ভিত্তিতে সোনাইমুড়ী বাজারে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন মিয়ার নেতৃত্বে অভিযান দুটি পরিচালনা করা হয়।

এ সময় সোনাইমুড়ী থেকে ঢাকাগামী বাসে ৫৫০ টাকার টিকিট ২০০ টাকা বেশিতে ৭৫০ টাকা করে বিক্রি করার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এতে লাল সবুজ বাস কাউন্টারকে পাঁচ হাজার ও ইকোনো বাস কাউন্টারকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাসের এক যাত্রী মোরশেদ আলম বলেন, ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ার পরও বাড়তি বাড়া আদায় করছে- এটা অন্যায়। যাত্রীরা সচেতন থাকলে তাদের এই অন্যায় রুখে দেওয়া সম্ভব।

দীর্ঘদিন ধরেই নোয়াখালী ঢাকা রুটে যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এক্ষেত্রে এক শ্রেণির পরিবহন ব্যবসায়ী কাউন্টার মালিকসহ বিশাল সিন্ডিকেট এমন কার্যক্রম পরিচালনা করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন তারা। সারা বছর ধরেই তারা এমন অনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। 
তবে ঈদ এলেই সরকারি ঘোষণার তোয়াক্কা না করে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া নেন তারা। কখনও কখনও এই ভাড়া বাড়িয়ে ৮০০ থেকে ১০০০ টাকা করেও নিচ্ছেন। এসব বাসে যাত্রীদের পর্যাপ্ত সেবা না দেওয়ারও অভিযোগ রয়েছে। এতে নোয়াখালী ও লক্ষ্মীপুরের যাত্রীদেরই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। সেখানে বাড়তি ভাড়া আদায়ের সত্যতা পাই। যে কারণে দুটি কাউন্টারকে জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
পাম্পে কমেছে গাড়ির লাইন, দ্বিগুণ ভাড়া কমবে কবে?
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত