নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে কৃষকের মৃত্যু

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৯ জুন ২০২৪, ১৮:৫৭ আপডেট : ২৯ জুন ২০২৪, ১৮:৫৭

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে মো. আবু বক্কর (৫৫) না‌মে এক কৃষকের মৃত্যু হয়েছে। তি‌নি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফুলতলি গ্রামের মৃত আলী মিয়ার ছে‌লে।

শনিবার (২৯ জুন) দুপু‌রে পাহা‌ড়ের পা‌শে কাজ করার সময় এ ঘটনা ঘ‌টে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, আবু বক্কর প্রতিদিনের মতো বাড়ির পাশে কাটা পাহা‌ড়ের পাশে কৃষিজ‌মি‌তে কাজ করছিলেন। হঠাৎ ক‌রে আগে থে‌কে কাটা এ পাহাড় থেকে মাটি ধসে তার ওপর পড়ে। এত ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘ঘটনা সত্য। পাহাড় ধ‌সে প‌ড়ে তার মৃত্যু হয়ে‌ছে।’

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া ব‌লেন, ‘পাহাড়ধ‌সে আবু বক্কর না‌মে এক কৃষকের মৃত্যু হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক