আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি-জামায়াতের দুই নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
০২ জুলাই ২০২৪, ২০:২৩ আপডেট : ০২ জুলাই ২০২৪, ২০:২৩

নোয়াখালীতে সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন গাজী ও হাফিজ উল্যাহ নামে বিএনপি-জামায়াতের দুই নেতার মৃত্যু হয়েছে। নোয়াখালীতে আদালতে হাজিরা দিয়ে মঙ্গলবার (২ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ফেরার পথে উপজেলার সুলতান নগর এলাকার চরজব্বর-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন (৫৫) উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে এবং ওই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। হাফিজ উল্যাহ (৫৭) চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল উল্যার ছেলে এবং একই ইউনিয়নের জামায়াত নেতা ছিলেন।

চর আমানউল্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হোসেন আহাম্মদ দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বিএনপি নেতা গাজী তার আত্মীয় জামায়াত নেতা হাফিজকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নাশকতার একটি মামলায় হাজিরা দিতে নোয়াখালীতে আদালতে যান। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে চরজব্বর-সোনাপুর সড়কের সুলতান নগর এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক হাফিজ ছিটকে পড়ে রাস্তার বাইরে চলে যান। একই সময়ে পেছনে থাকা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গাজীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় মারা যান হাফিজও।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। লাশ হাসপাতালের মর্গে আছে।’ 

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক