নোয়াখালীতে ৩ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ২১:২২আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২১:২২

নোয়াখালীর চাটখিলে চলমান উচ্চ মাধ্যমিক, আলিম ও সমমান পরীক্ষা চলাকালীন দায়িত্বে অবহেলার দায়ে তিন শিক্ষককে চলতি বছরের পরবর্তী পরীক্ষাসমূহের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

তারা হলেন উপজেলার কড়িহাটি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাবিব উল্লাহ মেসবাহ, মল্লিকা দিঘীর পাড় ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জহির উদ্দীন এবং খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসার প্রভাষক তকদীর হোসেন। রবিবার (৭ জুলাই) উপজেলার চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন আলিম পরীক্ষার কেন্দ্রটি পরিদর্শনে যান কেন্দ্রের সুপারভাইজিং অফিসার ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন। তিনি কেন্দ্রের ১ নম্বর এবং ৩ নম্বর কক্ষে পর্যবেক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়টি দেখতে পেয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আনেন। পরবর্তীতে চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির উল্লাহ ওই তিন শিক্ষককে অব্যাহতি দেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে আমি কেন্দ্রটি পরিদর্শনে যাই। সেখানে গিয়ে দেখি পরীক্ষার্থীরা একে-অপরের সঙ্গে কথা বলছে। একজন আরেকজনের দেখে লিখছে। বিষয়টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি তিন শিক্ষককে অব্যাহতি দেন।’

/এএম/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী