মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে রোহিঙ্গা যুবক নিহত, আহত ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ০২:১৩আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৬:০৮

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে কক্সবাজারের টেকনাফে নাফ নদে কাঁকড়া শিকারের সময় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। 

নিহত মোহাম্মদ জোবায়ের (১৮) টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হামিদের ছেলে। রবিবার সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ পয়েন্টের নাফ নদে এ ঘটনা ঘটে।

ক্যাম্পের রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিক্ষেপ করা বোমার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। 

আহতরা হলেন, লেদা ২৪ নম্বর ক্যাম্পের কামাল হোসেনের ছেলে মোহাম্মদ জাবের ও ২৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ শুক্কুর। তারা নদে কাঁকড়া শিকার করছিলেন। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি বাংলা ট্রিবিউনকে বলেন, জালিয়ার দ্বীপের পাশে নাফ নদে কাঁকড়া শিকার করছিলেন তিন রোহিঙ্গা যুবক। এ সময় মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে তারা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার সময় মারা যান জুবায়ের। তবে কারা আক্রমণ করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তারা মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় এই ঘটনা ঘটেছে কিনা, সেটিও খতিয়ে দেখছি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আশিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, জুবায়েরের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম