ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মায়েরও, আহত মেয়ে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, ০৮:৫৬আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৮:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যার দিকে কসবা পৌর শহরের খারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।

নিহতরা হলেন খারপাড়া এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪১) ও তার ছেলে আরিফ মিয়া (২০)। এ ঘটনায় আহত হয়েছেন মেয়ে সানজিদা আক্তার (১৫)। একই পরিবারের তিন হতাহতের ঘটনায় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, সুমন মিয়া বাড়িতে রঙিন টিন দিয়ে নতুন ঘর বানিয়েছেন। নতুন ঘরে বিদ্যুতের লাইনও টেনেছেন। ছেলে আরিফ বিদ্যুতের কাজ জানতেন। আরিফ নিজেই ঘরে বিদ্যুতের লাইনে কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার মা কুলসুম বেগম তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এমন অবস্থা দেখে আরিফের বোন সানজিদা তাদের উদ্ধার করতে যায়। এ সময় সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরে ঘটনাটি আঁচ করতে পেরে পরিবারের লোকজনে আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে তারা তিন জনকেই উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। সানজিদাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সে শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাতে নিশ্চিত করেছে পুলিশ।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী