ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়া সাত বিদ্রোহীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত সময়ে মনোয়নপত্র প্রত্যাহার না করে প্রার্থিতা টিকিয়ে রাখায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ওইসব প্রার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বহিস্কৃতরা হলেন, স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন বাদল (দূর্গাপুর ইউনিয়ন), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মাজু, উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়া উদ্দিন খন্দকার (চরচারতলা ইউনিয়ন), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান মোবারক (আড়াইসিধা ইউনিয়ন) ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য তাজুল ইসলাম (শরীফপুর ইউনিয়ন), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবুল খায়ের (লালপুর ইউনিয়ন), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাদল সাদির (তারুয়া ইউনিয়ন)।
আল-মামুন সরকার জানান, আশুগঞ্জ উপজেলার মতো জেলার সব ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
/বিটি/এইচকে/






