কুমিল্লার উপজেলাগুলোতে নেমেছেন শিক্ষার্থীরা, কুমিল্লা-সিলেট মহাসড়ক বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১৩:৫৭আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৩:৫৭

কুমিল্লার উপজেলাগুলোতে সড়কে নেমে পড়েছেন শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে কুমিল্লা-সিলেট মহাসড়ক। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কুমিল্লার মুরাদনগর, দাউদাকান্দি, দেবিদ্বার উপজেলা সদর ও মহাসড়কে ছাত্রদের জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিলেও সকাল থেকে সড়কে রয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের মহাসড়কে আসার আগেই ছাত্রলীগের কয়েকশো মোটরসাইকেলের একটি বহর দাউদকান্দির গৌরীপুর হয়ে ইলিয়টগঞ্জ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহড়া দেয়। অপরদিকে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি থাকায় শিক্ষার্থীরা সড়কে নামেননি।

দাউদকান্দি থানার ওসি মো. মুজাম্মেল হক বলেন, মহাসড়কে বিপুল পরিমাণ পুলিশ রয়েছে। এখনও এমন কোনও ঘটনা ঘটেনি। পুলিশ কড়া নজরদারি রাখছে। ছাত্রলীগের মহড়ার বিষয়ে তিনি বলেন, আমি এ বিষয়ে জানি না। 

মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এসে জড়ো হন সেখানে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ চলছিল। এতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। দুই লেনের সড়ক হওয়াতে যানজট তীব্র আকার ধারণ করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরেও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এসে উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। এ সময় নিউ মার্কেটজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কেও।

কুমিল্লার দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, সাড়ে ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী এসে সড়কে অবস্থায় নেয়। কিছুক্ষণ পর তারা চলে যায়। পুলিশ সড়কে কড়া নজরদারি রাখছে।

/এফআর/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী