সাজেকে আটকে আছেন চার শতাধিক পর্যটক 

রাঙামাটি প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ০৮:০০আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৮:০০

রাঙামাটির ভূস্বর্গখ্যাত সাজেকের সড়ক পানিতে ডুবে থাকায় প্রায় চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শুক্রবার (২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণে খাগড়াছড়ি জেলার দীঘিনালার কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের রাস্তা ডুবে গেছে। ফলে সাজেক যাওয়ার সড়কের দুটি স্থান ডুবে থাকায় পর্যটকরা আটকা পড়েছেন।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সহসভাপতি জয় ত্রিপুরা বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার রাতে প্রায় ৪০০ পর্যটক সাজেকে অবস্থান করছেন। বাঘাইহাট ও কবাখালী সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় এসব পর্যটক আটকা পড়েছেন। আশা করছি, শনিবার দুপুরের মধ্যে পানি সরে যাবে। তখন তারা ফিরতে পারবেন।

তিনি আরও বলেন, যদি পানি সরে না যায়, তাহলে পর্যটকরা রুম সার্ভিস বাবদ এক হাজার ৫০০ টাকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার ৩৪ জন পর্যটক সাজেকে ঘুরতে গেছেন। আগে থেকেই সেখানে আরও সাড়ে তিনশ পর্যটক ছিলেন। সব মিলে চার শতাধিক পর্যটক সেখানে আছেন। খাগড়াছড়ি সড়কের বাঘাইহাট ও কবাখালী সড়ক বন্যার পানিতে ডুবে আছে। সড়ক ডুবে থাকায় পর্যটকরা আটকা পড়েছেন।

তিনি আরও বলেন, যারা আছেন তারা যাতে ভালো থাকেন, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকালে পানি কমে না এলে বিকালের অবস্থা দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন কেউ যাতে সাজেক ভ্রমণে না আসেন, তাদের সে পরামর্শ দিচ্ছি আমরা। 

/এএম/এফআর/

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি