টাঙ্গাইল জেলা আ.লীগ সম্পাদকের গাড়িতে আগুন, মিছিলে গুলি

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৪, ১৩:৩১আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৩:৩১

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকারে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বটতলা এলাকায় তার গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

এর আগে ওই এলাকায় আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ও গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে । এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

এদিকে, একই এলাকায় সিএমবি সড়কে রাখা এক সাংবাদিকের মোটরসাইকেলে আগুন দেন আন্দোলনকারীরা।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গা থেকে এসে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল সরণিতে জমায়েত হন। সেখানে হাজার হাজার ছাত্রজনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনটি জনস্রোতে পরিণত হয়েছে। এরপর তারা বেলা সাড়ে ১১টার দিকে রাজপথ দখল করে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে যান। বর্তমানে টাঙ্গাইল শহরের রাজপথ বৈষম্যবিরোধীদের দখলে রয়েছে। সেখান থেকে শহরের বিভিন্ন জায়গায় গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ও শহরের ভেতরে ছোট যানবাহন সীমিত আকারে চলছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন বলেন, আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।  

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম