কুমিল্লায় দুই পুলিশসহ ৩ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৪, ১৪:৫৪ আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৪:৫৪

বিক্ষুব্ধ জনতার পিটুনিতে কুমিল্লার তিতাস থানা পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও গুলিতে নিহত হয়েছেন আরেক যুবক। সোমবার (৫ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। কুমিল্লার তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাতে এসব কথা জানান তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।

নিহতরা হলেন তিতাস থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করীম ও কনস্টেবল মাইন উদ্দিন। তারা জনতার পিটুনিতে মারা গেছেন। এ ছাড়া দাউদকান্দি উপজেলার তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া (২১) গুলিতে মারা গেছেন।

একটি সূত্রে জানা গেছে, স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিতাস থানা ঘেরাও করতে গেলে পুলিশ আত্মরক্ষার্থে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হন। পরে সেনাবাহিনীর সদস্যরা থানায় পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। থানা পুলিশ সদস্যদের উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা তিতাস থানা এবং থানার পাশের মার্কেটে অগ্নিসংযোগ করে। এ সময় থানা পাহারায় থাকা ২ পুলিশ সদস্য জীবন রক্ষার্থে থানার পেছনের ফটক খুলে পালানোর চেষ্টা করেন। জনতা তাদের দেখে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, ‘ওসি আমাদের জানিয়েছেন জনতা সব লুট করে নিয়ে গেছেন। এখনও থানায় যাওয়ার পরিস্থিতি নেই। থানায় আগুন দেওয়া হয়েছে। গাড়ি পোড়ানো হয়েছে। লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করছেন তারা।’

/কেএইচটি/
সম্পর্কিত
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে