সাবেক এমপির কনটেইনার ডিপোতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ আগস্ট ২০২৪, ২১:৫৬আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২১:৫৬

কুমিল্লা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ হারুনের পরিচালিত চট্টগ্রামের ‘ইনকনট্রেড লিমিটেড’ কনটেইনার ডিপোতে শ্রমিক অসন্তোষ চলছে। সময়মতো বেতন-ভাতা পরিশোধসহ কয়েকটি দাবিতে রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

শ্রমিকরা জানিয়েছেন, ইনকনট্রেড লিমিটেড কনটেইনার ডিপোর নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলামের পদত্যাগ, বেতন-বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিক মো. ইমতিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইনকনট্রেড কনটেইনার ডিপোর চেয়ারম্যান ইউসুফ আব্দুল্লাহ হারুন অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক থাকায় অবস্থায় এখানে স্বৈরাচারী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আমাদের বেতন-ভাতা ঠিকমতো পরিশোধ করেননি। এখানে স্বজনপ্রীতি করা হয়েছে। বেতন-বৈষম্য রয়েছে। বেতন কাঠামো ও কর্মঘণ্টার কোনও নিয়ম নেই। আট ঘণ্টার স্থলে দৈনিক ১২ ঘণ্টা কাজ করানো হয়। এসব বৈষম্য দূর ও বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করছি আমরা। দাবি আদায় না হলে আর বড় ধরনের আন্দোলনে যাবো আমরা।’

দুপুরে কনটেইনার ডিপোতে গিয়ে দেখা গেছে, দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শত শত শ্রমিক। দাবি আদায়ের জন্য নানা প্ল্যাকার্ড নিয়ে ডিপোর সামনে অবস্থান করছেন তারা।

এ বিষয়ে জানার জন্য প্রতিষ্ঠানটির কার্যালয়ে গেলে ব্যবস্থাপনা পরিচালক ও দায়িত্বশীল কর্মকর্তারা কোনও কথা বলতে রাজি হননি। এমনকি ডিপোর নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী