এদেশে আর আওয়ামী বাকশালীরা রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ২৩:১৮ আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২৩:১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দিল্লিতে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছেন। ১৫-১৭ বছর তার ফ্যাসিবাদের দোসররা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও বসে রয়েছেন এবং মনে করছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন। এদেশের ছাত্র-জনতা সে সুযোগ দেবে না। বহির্বিশ্বের কোনও শক্তির কোনও ষড়যন্ত্র, বাংলাদেশের ছাত্র-জনতা সফল হতে দেবে না।’

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় কক্সবাজারের পেকুয়ার চৌমুহনীতে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, ‘আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদীরা কখনও জনগণের সামনে আবার রাজনীতি করতে এলে আপনারা প্রত্যাখ্যান করবেন। এই মাটি শহীদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে। সুতরাং হাসিনা ও তার দোসরদের দ্বারা আর কখনও অপবিত্র হতে দেবো না। এদেশে আর আওয়ামী বাকশালীরা রাজনীতি করতে পারবে না। তারা ক্ষমা চাইলেও কুকর্মের বিচার হবে। তারা নিজের ক্ষমতা পোক্ত রাখতে সংবিধানকে কাটাছেঁড়া করে আওয়ামী গঠনতন্ত্রে পরিণত করেছে। সেই সংবিধান আবার জনগণের কল্যাণময় করতে হবে।’

তিনি বলেন, ‘পুলিশ ও প্রশাসনের যেসব সদস্য স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হয়ে অপকর্ম করেছে তাদের ক্ষমা করে দিলাম। তবে আগামীতে কোনও পক্ষে নয়, জনগণ তথা ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে তাদের। এদেশে জুলুমের অবসান হলো। কোনও অন্যায় নির্যাতন চলবে না। কেউ আইন হাত তুলে নেবেন না। আইনশৃঙ্খলা সংস্থাকে সহযোগিতা করবেন। যাতে আইনের শাসন কায়েম হয়।’

১০ বছরের বেশি সময় পর আজ নিজ জেলা কক্সবাজারে যান সালাহউদ্দিন আহমেদ। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর দলের নেতাকর্মীদের গাড়িবহরের সঙ্গে পেকুয়ায় পৌঁছান। সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ। সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন। এতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে সালাহউদ্দিন আহমেদ চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন।

পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফেরেন তিনি।

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক