মুস্তফা কামালের দুই ভাই ও ভাতিজার নামে অপহরণ মামলা

কুমিল্লা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ১৫:৫০ আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৫:৫০

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একজন ঠিকাদারকে অপহরণের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারোয়ার, বড় ভাই আবদুল হামিদ ও ভাতিজা কামরুল হাসান শাহীনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন লালমাই উপজেলার (সাবেক কুমিল্লা সদর দক্ষিণ) ভুলইন উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা গ্রামের মাস্টার বজলুর রহমানের ছেলে ঠিকাদার সফিউল আলম সোহাগ। বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হামিদ, লালমাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, গোলাম সারোয়ারের ব্যক্তিগত গাড়িচালক আবদুর রাজ্জাক, সদর দক্ষিণ উপজেলার দত্তপুর গ্রামের মু. শাহ আলম, চন্ডীমুড়া গ্রামের মো আবুল কালামসহ অজ্ঞাত আরও ১৫ জন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় কোরবানির পশুর হাট দেখতে গিয়ে অভিযুক্তদের দ্বারা মারধরের শিকার হন বাদী। একপর্যায়ে আসামিরা তাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যান। মারধর করে টাকা আদায় এবং খালি চেকে স্বাক্ষর রেখে দেন। পরবর্তীতে আবারও তার কাছ থেকে অর্থ আদায় করেন।

বাদীর অভিযোগ, এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও রাজনৈতিক প্রভাবশালী হওয়ার কারণে সে সময় থানা কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করেনি।

/কেএইচটি/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে