মানসিক প্রতিবন্ধী নারী

ধর্ষণের অভিযোগে ৬ জনকে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দিলেন শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৮

কুমিল্লার তিতাসে ত্রাণ নিতে গিয়ে মানসিক প্রতিবন্ধী এক নারী (৩৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধর্ষণে অভিযুক্ত ৬ জনকে আটক করেছে স্থানীয়রা। উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।  

শনিবার (৩১ আগস্ট) ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের কথিত ত্রাণ বিতরণ দলের প্রধান আলী নুর (৪৫), চকেরবাড়ি এলাকার বাবু (৪০), হরিপুর গ্রামের অটোরিকশাচালক ইদন মিয়া (২৫), আরিফ হোসেন (৩০), দাসকান্দির নুর মোহাম্মদ (২৫) এবং একই এলাকার বিদ্যুৎ মজুমদার (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাজী নাজমুল হক জানান, বুধবার (২৮ আগস্ট) দুপুরে মানসিক প্রতিবন্ধী ওই নারী স্থানীয় দাসকান্দি বাজারে ত্রাণের জন্য গেলে তাকে নির্জনে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে পৌঁছালে শুক্রবার (৩০ আগস্ট) সকালে ত্রাণ দলের প্রধান আলী নুরসহ ৬ জনকে দাসকান্দি বাজারে ডেকে আনা হয়। একপর্যায়ে তারা ধর্ষণের কথা স্বীকার করে। এ সময় সবাইকে গাছের সঙ্গে বেঁধে থানায় খবর দেওয়া হয়। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার নারীর ভাবি বাদী হয়ে তিতাস থানায় আটক ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জ শুনানি পেছালো
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস নতুন মামলায় গ্রেফতার
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত