পাকিস্তানসহ ৪ দেশ থেকে আসছে পেঁয়াজ

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৩

ভারতের পাশাপাশি পেঁয়াজ আমদানি হচ্ছে পাকিস্তানসহ আরও চারটি দেশ থেকে। গত জুলাই ও আগস্ট মাসে এ চারটি দেশ থেকে সমুদ্র পথে পেঁয়াজ আমদানি হয়েছে পাঁচ হাজার ১৭৯ টন। চীন, পাকিস্তান, মিশর ও থাইল্যান্ড থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়। বর্তমানে বাজারে দেশি ছাড়াও ভারতসহ পাঁচটি দেশের পেঁয়াজ বাজারে রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছে, বাজারে পর্যাপ্ত পেঁয়াজ, আদা ও রসুনের মজুত রয়েছে।

এদিকে, গত দুই মাসে (জুলাই ও আগস্ট) পেঁয়াজ ছাড়াও বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ আদা-রসুন আমদানি হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর উদ্ভিদ সংগরিনোধ কেন্দ্র। 

চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সূত্র জানিয়েছে, গত জুলাই ও আগস্ট মাসে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে পাঁচ হাজার ১৭৯ টন। এর মধ্যে জুলাইয়ে ৬৭০ টন এবং আগস্টে চার হাজার ৫০৯ টন এসেছে। চীন থেকে আমদানি হয়েছে ৬৬৭ টন, পাকিস্তান থেকে তিন হাজার ৪৯৮ টন, মিশর থেকে এক হাজার ১১ টন এবং থাইল্যান্ড থেকে পাঁচ টন পেঁয়াজ আমদানি করা হয়। একই সময়ে আদা আমদানি করা হয় ১১ হাজার ৬৬১ দশমিক ৬৪০ টন।

এর মধ্যে জুলাইয়ে চার হাজার ৯২৩ দশমিক ২০০ টন এবং আগস্টে ছয় হাজার ৭৩৮ দশমিক ৪৪০ টন। চীন থেকে আমদানি হয় সাত হাজার ৮৮৯ দশমিক ৭৫০ টন, থাইল্যান্ড থেকে ৪৮, মিয়ানমার থেকে এক হাজার ৮৬৩ টন, ভিয়েতনাম থেকে ১৮৪ দশমিক ৩৫০ ও ইন্দোনেশিয়া থেকে এক হাজার ৬৭৬ দশমিক ৫৪০ টন আমদানি করা হয়। এ ছাড়াও একই সময়ে রসুন আমদানি করা হয় ১৮ হাজার ৪৩৬ দশমিক ৬০ টন। এর মধ্যে জুলাইয়ে ৯ হাজার ৬৮৭ দশমিক ৬০ ও আগস্টে ৮ হাজার ৭৪৯ টন আমদানি করা হয়। সব রসুন আমদানি করা হয় চীন থেকে।

চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। গত দুই মাসে পেঁয়াজের পাশাপাশি বিপুল পরিমাণ আদা এবং রসুন আমদানি হয়েছে বিভিন্ন দেশ থেকে।’

খাতুনগঞ্জের হামিদউল্লাহ মিঞা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজারের এখন অনেক ধরনের পেঁয়াজ আছে। যার মধ্যে বাজারে এখনও আধিপত্য ধরে রেখেছে দেশি পেঁয়াজ। পাশাপাশি বাজারে আছে ভারতীয়, পাকিস্তানি, মিশর এবং চীন থেকে আমদানি করা পেঁয়াজ। রবিবার খাতুনগঞ্জে পাইকারিতে প্রতি কেজি দেশি এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ১০৪ থেকে ১০৫ টাকায়, মিশরের পেঁয়াজ ৮০, পাকিস্তানি পেঁয়াজ ৮৫ ও চীনের পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হয়।

তিনি আরও বলেন, পেঁয়াজের পাশাপাশি চীন থেকে আমদানি করা রসুন প্রতি কেজি বিক্রি হয় ১৯৫ টাকায় এবং চীন থেকে আমদানি করা আদা মানভেদে ১৮০ থেকে ২০০ টাকা এবং মিয়ানমার থেকে আমদানি করা আদা ১৩০ টাকায় বিক্রি করা হয়।

/এফআর/
সম্পর্কিত
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি
সর্বশেষ খবর
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল
রাজধানীতে চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
রাজধানীতে চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
ব্রিকস: বদলে যাওয়া বিশ্বের নতুন বাস্তবতা 
ব্রিকস: বদলে যাওয়া বিশ্বের নতুন বাস্তবতা 
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার