সুবর্ণচর ছাত্রদলের কমিটি বিলুপ্তি করায় প্রতিবাদ

নোয়াখালী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৯ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৯

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ ঘোষণা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে উপজেলার খাসেরহাট রাস্তার মাথায় এলাকায় একত্রিত হন কয়েক হাজার ছাত্রদলের নেতাকর্মী। এ সময় তারা কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক সুবর্ণচর উপজেলা কমিটি বাতিলের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।

বিকালে খাসেরহাট রাস্তার মাথায় এ ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের নির্দেশনায় এ কর্মসূচি স্থগিত করেন তারা।

সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান বলেন, জাতীয় দুর্যোগ মোকাবিলায় ছাত্রদলের উপজেলা কমিটির নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছি, ঠিক সেই মুহূর্তে উপজেলা কমিটি বিলুপ্ত করা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাই। তাছাড়া কমিটি বিলুপ্তির কারণ হিসেবে দেখিয়েছে, মেয়াদ শেষ। কিন্তু চারটি ইউনিয়ন কমিটির মেয়াদ এখনও শেষ হয়নি। আমরা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরেজ খান, বিশ্বজিৎ দাস, গোলাম রাব্বানী, সুশান্ত দেব নাথ, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নুরুল আলম শামীম ও সদস্য সচিব তানভীর আহমেদ পুলকসহ অন্য উপজেলার নেতৃবৃন্দ। 

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনির অভিযোগ
হেলমেট পরে এসে ছাত্রদল নেতার ওপর হামলা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক