শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে: বিএনপি নেতা

নোয়াখালী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৫ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আবারও ওয়ান ইলেভেনের মতো চক্রান্ত হচ্ছে কি না সে বিষয়ে এখনও বলার সময় আসেনি। এ সরকারকে সব রাজনৈতিক দল সময় দিয়েছে। তবে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর অতি প্রয়োজনীয়। কোনও অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তাই রাজনৈতিক দলই দেশের শক্তি। একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।’

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া পূর্ব বাজার চেয়ারম্যান সুপার মার্কেটের সামনে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। 

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে রংপুরের ছাত্র আবু সাঈদকে হত্যা করা হয়েছে। আবু সাঈদের রক্তের গন্ধ এখনও শেষ হয়নি। এখনও ষড়যন্ত্র চলছে। এই সরকারের বিরুদ্ধে, এই সরকার যেন স্থির হতে না পারে, যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। নতুন করে যদি আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী কেউ যদি বিএনপির নেতার ছত্রছায়ায় মাথাচাড়া দিয়ে ওঠে তবে সে নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সহযোগিতা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ড. ইউনূসের প্রতি আমাদের সব রাজনৈতিক দলের সমর্থন আছে। তাকে আমরা সহযোগিতা করবো। আওয়ামী দুঃশাসনের আমলে আমার দলের নেতাকর্মীদের অনেকে বাড়িতে থাকতে পারেনি। হামলা-মামলা নিয়ে পালিয়ে বেড়িয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ২০০৮ সাল থেকে যত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা হয়েছে, সব মামলা প্রত্যাহার করা হবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা হিন্দুস্তানের বদ্ধ ঘরে স্বেচ্ছায় আবদ্ধ হয়ে আছে, আমরা মুক্ত আকাশে আছি, এ দেশের জনগণ মুক্তির স্বাদ নিচ্ছে। শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না। শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে। সেই পানিতে আমার দেশে বন্যা হয়েছে। আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

নোয়াখালী-২ এর সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম ও তার ছেলে সাইফুল ইসলামের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘মোরশেদ আলম ও তার ছেলে দিপু আজ কোথায়? তারা বিদেশে পালিয়েছে। সেনবাগ-সোনাইমুড়ীতে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কিশোর গ্যাং গড়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আমি সেসব হতে দেবো না। এখানে সন্ত্রাসীদের কোনও স্থান নেই।’

এ সময় সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
নুর যদি হাসিনার পুত্র হয়, আসিফ-নাহিদ-আখতাররা নাতি: আবু হানিফ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক