যোগদানের প্রথম দিন কক্সবাজারের ৪ থানার ওসিকে প্রত্যাহার করলেন এসপি

কক্সবাজার প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৭ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৫

প্রশাসনিক দায়িত্বে অবহেলার কারণে কক্সবাজারের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইনসে ন্যস্ত করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহর স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া ওসিদের মধ্যে রয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান, টেকনাফ থানার ওসি ওসমান গনি, ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা ও রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েছেন, প্রত্যাহারকৃত ওসিদের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার পাশাপাশি কক্সবাজার সদর, ঈদগাঁও, টেকনাফ ও রামু থানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে কক্সবাজারের সাবেক পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলামকে একসঙ্গে বদলি করা হয়। পরে নতুন পুলিশ সুপার হিসেবে মুহাম্মদ রহমত উল্লাহকে নিযুক্ত করা হয়।

রবিবার তিনি পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে দিনব্যাপী কক্সবাজার জেলার সকল থানার ওসিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরপরই চার থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক