কুমিল্লার সাবেক মেয়র সূচনার বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৬

ছাত্র-জনতার আন্দোলনের সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলিতে আহতের ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) নগরীর ২৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও আন্দোলনের সময় গুলিবিদ্ধ আবু সাঈদ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এ মামলা করেন।

এতে কুমিল্লা সিটি করপোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহার সূচনা, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ ১০৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- মহানগর যুবলীগ আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি  জহিরুল ইসলাম রিন্টু, কাউন্সিলর  হাবিবুল আল আমিন সাদি, সরকার মাহমুদ জাবেদ, আব্দুল সাত্তার, এমদাদ উল্লা, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, ইউনিয়ন চেয়ারম্যান হাসান রাফি রাজু, কাজী মোজাম্মেল, যুবলীগ নেতা দুলাল হোসেন অপু প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম