বাবা হলেন আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা, পরিবারের পাশে জামায়াত

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮

ছাত্র-জনতার একদফা আন্দোলনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল। মৃত্যুর ৩৬ দিন পর তিনি বাবা হলেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার দেবিদ্বার সদরের একটি হাসপাতালে শহীদ রুবেলের পুত্রসন্তানের জন্ম হয়।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্তান ভূমিষ্টের পর নাম ‘রাইয়ান’ রাখবেন বলে ঠিক করেছিলেন গুলিতে নিহত রুবেল। তখন তার স্ত্রী হেপী আক্তার নয় মাসের অন্তঃস্বত্তা ছিলেন। পুত্রসন্তানের জন্মের পর বাবার অসিয়ত অনুযায়ী সন্তানের নাম রাখা হয়েছে ‘রাইয়ান’। যার বাংলা অর্থ জান্নাতের দরজা।

পরিবার সূত্রে জানা গেছে, বাবা রফিকুল ইসলামের মৃত্যুর পর সংসারের হাল ধরেন একমাত্র ছেলে রুবেল। তিনি পেশায় বাসচালক ছিলেন। ছিলেন দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তার নৌফা নামে ছয় বছরের একটি কন্যাসন্তানও আছে।

রুবেলের বৃদ্ধা মা হোসনেয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে আইজ বাঁইচ্ছা থাকলে কত খুশি হইতো! কপালপোড়া নাতিডা জন্মের পর তার বাবার মুখটা দেখতে পারল না! বড় হইয়া বাবারে খুঁজলে আমি কী জবাব দিমু? এখন এই সন্তানের দায়িত্ব নেবো কে?’

রুবেলের স্ত্রী হেপী আক্তার বলেন, ‘আমার স্বামীর ইচ্ছে ছিল ছেলে হলে ‘রাইয়ান’ নাম রাখবেন। নাম রাইয়ানই রাখা হয়েছে। আমার একটি সুখী পরিবার ছিল। একটি গুলিতে সব নিভে গেলো। সন্তানের মুখ দেখে যেতে পারলো না তার বাবা। আমার স্বামীর কী অপরাধ ছিল? কেন তাকে গুলি করলো?’ 

রুবেলের শ্যালক মো. সৈকত হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভাগনের জন্ম হয়েছে। আমার বোন ও ভাগনে সুস্থ আছেন। আমরা খুবই টেনশনে ছিলাম খরচ নিয়ে। কিন্তু জামায়াত ইসলামীর পক্ষ থেকে সকল খরচ বহন করা হয়েছে।’

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ বলেন, ‘দেশের জন্য শহীদ রুবেলের আত্মত্যাগ বিফলে যায়নি। তার আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী চেষ্টা করেছে শহীদ রুবেলের পরিবারের পাশে দাঁড়ানোর। এরই অংশ হিসেবে তার স্ত্রীর সিজার অপারেশন ও ওষুধপত্রের যাবতীয় খরচ বহন করেছে। ভবিষ্যতেও রুবেলের পরিবারের পাশে থাকবে জামায়াত।’

প্রসঙ্গত, গত ৪ আগস্ট দুপুরে দেবিদ্বার উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আক্রমণ চালায় দুর্বৃত্তরা। ওই সময় দেবিদ্বার আজগর আলী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে আবদুর রাজ্জাক রুবেলকে প্রথমে গুলি পরে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান