রাঙামাটিতে ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, ক্যাবল পুড়ে যাওয়ার দাবি

রাঙামাটি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১

রাঙামাটি শহরে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না। ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকলেও বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক রয়েছে। দাবি করা হচ্ছে, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ফাইবার অপটিকের ক্যাবল পুড়ে যাওয়ায় সেবা বন্ধ রয়েছে।

ইয়েস নেটের পরিচালক মো. শাহীন বলেন, ‘সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ফাইবার অপটিকের ক্যাবল পুড়ে যায় এবং ইন্টারনেট সেবা ব্যাহত হয়। নেট দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে।’

গ্রাহকরা জানিয়েছেন, তারা ব্রডব্যান্ড ইন্টারনেট পাচ্ছেন না। ইন্টারনেট না পাওয়ায় খবরাখবরও পাচ্ছেন না তারা।

এদিকে, সহিংস পরিস্থিতি এড়াতে শুক্রবার দুপুর ১টা থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে নিজেদের সতর্ক ও নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

রাঙামাটির জেলা প্রশাসক মোশারফ হোসেন খান জানান, ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানান।

/এফআর/
সম্পর্কিত
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই, দাম বাড়ারও আশঙ্কা নেই: বিএসসিপিএলসি
আকাশে থেকেও ইন্টারনেট! বিমানের ওয়াই-ফাই কীভাবে কাজ করে
চলন্ত বাসে পরীক্ষামূলক ইন্টারনেট চালু করলো বিএসসিএল
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই