জামিন পেলেন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৩২ সদস্য

বান্দরবান প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৯ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৯

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৩২ জনকে জামিন দিয়েছে বান্দরবান জেলা দায়রা জজ আদালত। মঙ্গলবার (২৪‌ সে‌প্টেম্বর) বান্দরবানের জেলা ও দায়রা জজ মোসলে উদ্দিন এদের জামিন মঞ্জুর করেন।

পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর তাদের বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে আটক করেছিল র‍্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

মোট চারটি মামলায় গ্রেফতার দেখানো এই ৩২ জনকে মঙ্গলবার জামিন দেওয়া হয়। এর মধ্যে বান্দরবানের থানচি থেকে ২১, রুমা থেকে ৪, নাইক্ষ্যংছড়ি থেকে ২ ও বান্দরবান সদর থেকে ৫ জনকে সে সময় গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল। কেএনএফের সন্ত্রাসী তৎপরতা দমনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হলে সে সময় র‍্যাব অভিযান চালিয়ে এদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে।

এর মধ্যে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার প্রশিক্ষক ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিলেন বলে সে সময় র‍্যাব গণমাধ্যমকে জানায়। জামিন পাওয়া সদস্যরা হলেন- ‌সি‌লে‌টের মাকসুদুর রহমান, কু‌মিল্লার সা‌লেহ আহমদ, সি‌লে‌টের সা‌দেকুর রহমান, কু‌মিল্লার বা‌য়ে‌জিদ ইসলাম, নোয়াখা‌লীর নিজাম উদ্দিন হিরন, মাদারীপু‌রের আবুল বাশার মৃধা, কু‌মিল্লার ইমরান হো‌সেন, নারায়ণগ‌ঞ্জের আল আমিন সর্দার, কু‌মিল্লার দিদার হো‌সেন, সি‌লে‌টের তা‌হিয়াত চৌধুরী, ঝালকা‌ঠির হা‌বিবুর রহমান, কু‌মিল্লার সাখাওয়াত হো‌সেন, পটুয়াখালীর মিরাজ সিকদার, পটুয়াখালীর আল আমিন ফ‌কির, ব‌রিশা‌লের আবদুস সালাম, পটুয়াখালীর ওবাইদুল্লাহ হক, ব‌রিশা‌লের মাহামুদ ডাকুয়া, পটুয়াখালীর জু‌য়েল মুস‌ল্লি, পটুয়াখালীর শামীম, মু‌ন্সীগ‌ঞ্জের রিয়াজ শেখ, বরগুনার সো‌হেল মোল্লা, টাঙ্গাইলের ইলিয়াছ রহমান, কু‌মিল্লার জ‌হিরুল ইসলাম, চট্টগ্রা‌মের আবু হোরায়রা, কু‌মিল্লার দিদার হো‌সেন মাসুম, চট্টগ্রা‌মের ইমরান হো‌সেন, কু‌মিল্লার আহাদুল ইসলাম মজুমদার, কু‌মিল্লার আনিছুর রহমান, গাইবান্ধার শামীন মাহফুজ, কু‌মিল্লার আসসা‌মী রহমান।

আসামিপক্ষের আইনজীবী আলমগীর চৌধুরী দাবি করেন, বিনা অপরাধে দেশের বিভিন্ন জায়গা থেকে এদের আটক করে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনে তাদের গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদেরকে হয়রানি করার উদ্দেশে আটক করে জঙ্গির তকমা লাগায়। তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনও অভিযোগ না পাওয়ায় আদালত তাদের জামিন দিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ তৎপরতা শুরু করে। পরে তাদের আস্তানায় অর্থের বিনিময়ে প্রশিক্ষণ নেয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্যরা।

/এফআর/
সম্পর্কিত
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট