থানা হাজত থেকে পালানোর ১৫ দিন পর যুবলীগ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৬

চট্টগ্রামের লোহাগাড়া থানা হাজত থেকে পালিয়ে যাওয়া সাইফুল ইসলাম সজিব (৩৩) নামে এক যুবলীগ কর্মীকে ১৫ দিন পর গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

তিনি বলেন, ‘বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে (সাইফুল) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।’

সাইফুল উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বলিপাড়ার নজির আহদের ছেলে এবং স্থানীয় যুবলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে সাইফুল লোহাগাড়া থানা হাজত থেকে পালিয়ে যান। এর আগে ওই দিন ভোরে তাকে বাড়ি থেকে ধরে পুলিশে দেন স্থানীয় লোকজন।

থানা থেকে আসামি পালানোর ঘটনা জানাজানি হলে লোহাগাড়া থানার তৎকালীন ওসি রাশেদুল ইসলামসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। পদায়ন করা হয়েছে নতুন ওসি।

ওই সময় প্রত্যাহার হওয়া বাকি তিন পুলিশ সদস্যরা হলেন ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও কনস্টেবল এনামুল হক।

স্থানীয় লোকজন জানান, যুবলীগ কর্মী সাইফুল এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল এলাকার লোকজন। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। সাইফুল বাড়িতে ফিরেছে এমন খবর পেয়ে স্থানীয় লোকজন গত ৯ সেপ্টেম্বর ভোরে তার বাড়ি ঘেরাও করেন। তাকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ আসামি বুঝে নিয়ে স্থানীয়দের চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর স্থানীয়রা জানতে পারেন পুলিশ হেফাজত থেকে আসামি সাইফুল পালিয়ে গেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের