রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৩ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৩

কুমিল্লার বরুড়া উপজেলায় রাস্তা থেকে গৃহবধূকে (২২) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন জনের মধ্যে মো. রুবেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। মো. রুবেল (২৮) উপজেলার আড্ডা এলাকার বাসিন্দা। এ ঘটনায় অপর দুই অভিযুক্ত হলো- একই এলাকার মো. মানিক (৩৩) ও মো. বাপ্পি (২৫)। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ওই নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে।

গত মঙ্গলবার দুপুরে বরুড়া উপজেলার আড্ডা বাজারের উত্তর পাশে একটি মাছের খামারে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন বুধবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, স্বামীর বাড়ি থেকে আড্ডা এলাকার পাশাপাশি একটি গ্রামে বাবার বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে ভাতিজি (৬) ও ভাগনিকে (৪) বাড়ি আনতে একটি মাদ্রাসায় যান। মাদ্রাসা ছুটি হলে শিশু দুটিকে নিয়ে ফিরতে আড্ডা এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিন যুবক এসে নাম-ঠিকানা জিজ্ঞেস করে। একজন চকলেট কিনে দেওয়ার কথা বলে দুই শিশুকে নিয়ে যায়। অপর দুজন গৃহবধূকে তুলে আড্ডা বাজারের পাশের মাছের খামারে নিয়ে তিন জন মিলে ধর্ষণ করে। দুই শিশুকে পাশের একটি জনমানবহীন বাড়িতে আটকে রাখে। ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে কাউকে বললে ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় তারা।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‌মাদ্রাসা থেকে দুই শিশুকে নিয়ে বাড়ি ফেরার পথে তিন বন্ধু ওই নারীকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গ্রেফতার রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। অপর দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক