জনগণই সকল ক্ষমতার উৎস এটি সংবিধান থেকে পরিবর্তন করতে হবে: জামায়াতের নায়েবে আমির

কুমিল্লা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১২ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৯

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘যারা এতদিন দালালি করেছেন, তারা সাবধান হয়ে যান। এদেশ নিয়ে ষড়যন্ত্র করে কোনও লাভ হবে না। ষড়যন্ত্র করলে দেশের ছাত্র-জনতা রুখে দেবে। আমরা দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছি, তবে এখনও পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদের আরও একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো সব ধরনের জুলুম ও চাঁদাবাজমুক্ত একটি রাষ্ট্র গড়তে হবে; যেখানে সব ধর্মবর্ণ ও শ্রেণিপেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতের ময়নামতি শাখার আয়োজনে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘যারা আল্লাহকে ভয় পায় তারা দুনিয়ায় কাউকে ভয় পায় না। তারা দুনিয়ার কারও কাছে মাথানত করে না। তাই আমাদের আগে পরিবর্তন হতে হবে। নিজে পরিবর্তন হলে পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে। স্বৈরাচার পতনের পর বর্তমান সরকার দেশ পরিচালনার পাশাপাশি সংস্কারকাজ করছে। আমরা বলেছি, সবার আগে নির্বাচন ব্যবস্থার সব কাঠামো পরিবর্তন করতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস সংবিধান থেকে এটি পরিবর্তন করতে হবে। তার স্থলে সকল ক্ষমতার উৎস আল্লাহ অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। একইসঙ্গে বর্তমান সরকারকে দ্রুত সংস্কারকাজ শেষ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আবুল হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।

/এএম/
সম্পর্কিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক