রাঙামাটির সন্দেহভাজন আটকদের ৫ জন রিমান্ডে, ১১ জন হাজতে

রাঙামাটি প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ০২:৩১আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০৩:১৩

রাঙামাটির সন্দেহভাজন আটকদের ৫ জন রিমান্ডে, ১১ জন হাজতে রাঙামাটির বরকলে বিজিবির হাতে আটক এক ভুয়া সেনা কর্মকর্তা ও তিন বৌদ্ধ ভিক্ষুসহ ১৬ জনের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন রাঙামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার তিন বৌদ্ধ ভিক্ষুসহ ১১ জনের রিমান্ড নামঞ্জুর করে তাদের জেলে পাঠানোর আদেশ দেন বিচারক।
কোর্ট ইন্সপেক্টর মো. খালেদ বলেন, আমরা আদালতের কাছে ১৬ জনের রিমান্ড চাইলে আদালত পাঁচজনের রিমান্ড ও বাকি ১১জনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
রবিবার রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬ জনকে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন ভুয়া সেনা কর্মকর্তা আসামি বিভাষ দেওয়ানকে দুইদিন এবং অপর চারজন রিটেন চাকমা, জ্ঞান লাল চাকমা, সোহেল চাকমা এবং স্মৃতি বিকাশ চাকমাকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাকি ৯ জনকে রিমান্ড না দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আগামী ২৯ মার্চ আদালত এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, রাঙামাটির রাজবন বিহারের তিন বৌদ্ধ ভিক্ষুসহ ১২ জনের একটি দল নিয়ে বিভাষ দেওয়ান নামে এক ব্যক্তি শুক্রবার রাঙামাটির বরকলে ঘুরতে যান। ওই সময় স্থানীয় একটি বিজিবি ক্যাম্পে বিভাষ দেওয়ান নিজেকে সেনা কর্মকর্তার পরিচয় দিলে বিজিবির সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে বিভাষ ভুয়া সদস্য হিসেবে চিহ্নিত হলে ১২ জনকে আটক করে বরকল পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকের পর বিভাষ দেওয়ানের তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ ওই দিন অভিযান চালিয়ে চট্টগ্রামের বায়েজিদ থেকে আরও চার যুবককে আটক করে রাঙামাটির কোতোয়ালি থানায় সোপর্দ করে।

আটক ১৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সরকারি গোপন তথ্য ফাঁসের আইনে মামলা করা হয়েছে।

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম