বাহার ও সূচনাকে অবৈধপথে ভারতে পাঠানো সেই সুমন মেম্বার কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ১৯:২১ আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৯:২১

কুমিল্লার সীমান্তপথে অবৈধভাবে মানব পাচারকারী ও বহুল আলোচিত মাদক ব্যবসায়ী মো. সুমন মিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

সুমন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলার তেতাভূমি গ্রামের আলী আশরাফের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সুমন মেম্বারের বিরুদ্ধে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে ব্রাহ্মণপাড়ার সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর অভিযোগ ওঠে। ওই দুজনকে ভারতে পাঠানোর পর সুমন মেম্বারের মোবাইল ফোনের ভিডিও কলের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে তাকে গ্রেফতারে থানা ও ডিবি পুলিশ অভিযান শুরু করে। 

ডিবির ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার শংকুচাইল বাজারে পাকা রাস্তার ওপর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনায় কোতয়ালী মডেল থানাসহ বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। সাবেক এমপি বাহারসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে পাঠানোর বিষয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক