চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়

নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ অক্টোবর ২০২৪, ২০:৪৫আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২০:৪৫

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে নিজ প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে নিজ বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র অধ্যাপককে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।

রবিবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে এদিন বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস হয়নি। সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে নিজ প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগের দাবিতে স্লোগান দেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপককে উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের এক দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন চট্টগ্রাম ভেটেরিনারির শিক্ষার্থীরা। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে মশাল মিছিল করেন তারা। তার আগে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ১৯ সেপ্টেম্বর উপাচার্য নিয়োগের আবেদন জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। একই দাবি নিয়ে শনিবার বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুর হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র অধ্যাপককে উপাচার্য নিয়োগের দাবিতে এ কর্মসূচি পালন করছি আমরা। গত ১৯ সেপ্টেম্বর থেকে এই দাবিতে প্রতিদিন কর্মসূচি পালন করে আসছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এমনকি আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত কেউ এই বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়ে আসতে পারবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ প্রতিষ্ঠান থেকে যদি ভিসি নিয়োগ দেওয়া না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভা

এমন পরিস্থিতিতে সকাল সাড়ে ১০টায় জরুরি সভা ডাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামাল। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক (ছাত্রকল্যাণ) ও প্রক্টরসহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

সভায় বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি এবং আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে এই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের মধ্য থেকে নতুন উপাচার্য নিয়োগের ব্যাপারে অভিমত ব্যক্ত করা হয়। এ বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে সভায় উপস্থিত শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় থেকে কোনও একজন সিনিয়র অধ্যাপককে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা রবিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান