কক্সবাজারে মাছের ঘের থেকে দুই শিশুর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ২২:৪৪ আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২২:৪৪

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সিরাদিয়া এলাকার একটি মাছের ঘের থেকে দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জোয়ারের পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া শিশুরা হলো- সিরাদিয়া এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৮) ও নজরুল ইসলামের ছেলে নাজেম উদ্দিন (৫)। দুজনই স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়তো।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসা থেকে বাড়ি ফিরে সকাল ১০টার দিকে দুই শিশু খেলতে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে মাছের ঘেরে তাদের লাশ পাওয়া যায়।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ মানিক বলেন, দুপুরে ভাত খেতে না যাওয়ায় দুই শিশুকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। বিকালে মাছের ঘেরের বাঁধের পাশ থেকে শিশু আবু বক্কর ও নাজেম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
বন্ধুকে মেরে নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মাথার খুলিসহ ৭৭টি হাড় উদ্ধার
রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে মিললো মা-বাবাসহ ৫ জনের মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে