আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়

পাহাড়ে ভ্রমণ বন্ধ রাখা হয়েছে, পরে খুলে দেওয়া হবে: পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১৫:৫৫আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৬:৩৪

প্রতিটি ঘটনার মামলা যেন হয়। সঠিক বিচার এবং কোনও হয়রানি যেন না হয়। পাহাড়ি-বাঙালি যেই হোক, এই ঘটনার জন্য যে বা যারা দোষী কেউ ছাড় পাবে না বলে জানান পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাঙামাটি শহরের সহিংসতায় আঞ্চলিক পরিষদ, বনরূপা মসজিদ, মৈত্রী বিহারসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিপূরণের বিষয়ে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন উপদেষ্টা।

প্রথমে তিনি (উপদেষ্টা) আঞ্চলিক পরিষদ ভবন পরিদর্শন করেন। পরে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জোতিরিন্দ্র বোদিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ২০ সেপ্টেম্বর শহরে বনরূপায় ঘটে যাওয়া সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন। এ সময় ব্যবসায়ী, মসজিদ ও বিহার কমিটির সঙ্গে কথা বলেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বলছে, আপাতত পাহাড়ে পর্যটক ভ্রমণ বন্ধ রাখা প্রয়োজন, তাই বন্ধ রাখা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরে খুলে দেওয়া হবে। জনগণের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা-ব্যবস্থা উন্নতি করতে প্রশাসন কাজ করছে।’

উল্লেখ্য, রাঙামাটিতে সহিংসতার ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ইতোমধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উপদেষ্টার সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম