আন্দোলন নিহত-আহতদের পরিবার আজীবন সহায়তা পাবে: ধর্ম উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ১৭:১৮আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৭:১৮

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার কারও প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না। যারা সত্যিকারের অপরাধী যারা মানুষ খুন করেছে দেশের টাকা লুট করে নিয়ে গেছে, তাদের প্রত্যেকের বিচার হবে। জাতি এই সরকারের কাছে তাই প্রত্যাশা করে। আন্দোলন নিহত ও আহত সবার পরিবার আজীবন সহায়তা পাবে।’

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ওয়াসিম আকরাম ও চকরিয়া ফাসিয়াখালীর আহসান হাবিবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন।

আ ফ ম খালিদ বলেন, ‘জুলাই-আগস্টে আমাদের ভাইদের যারা খুন করেছে আহত করেছে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ বিচার করবে এই সরকার। ইতিমধ্যে অনেক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘কেউ-ই আইনের ঊর্ধ্বে নন, বর্তমান সরকার দেশে একটি সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্যে সরকার সংস্কার কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ওয়াসিমদের জাতি চির দিন স্মরণ করবে। বর্তমান সরকার একটি জুলাই বিপ্লব ফাউন্ডেশন গঠন করবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ এবং আহত পরিবার আজীবন সহায়তা পাবে। পরবর্তী সরকারও যাতে এই কার্যক্রম চলমান রাখে তা নিশ্চিত করা হবে।’

তিনি জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে- তাদের প্রত্যেক পরিবারকে বর্তমান সরকার ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা দেন এই উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টা সকালে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল গ্রামে নিহত আহসান হাবিবের পরিবারের সদস্যদের হাতে আস সুন্নাহ ফাউন্ডেশনের দেওয়া দুই লাখ টাকার অর্থ সহায়তার চেক তুলে দেন।

দুপুরে পেকুয়ায় ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দুই লাখ টাকার চেক তুলে দেন নিহতের বাবা শফিউল আলমের হাতে। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

পরে আহসান হাবিব ও ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। চেক বিতরণকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারসহ ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি