আবারও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তালা দিলেন এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ অক্টোবর ২০২৪, ১৭:৪৪আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৭:৪৪

পাসের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা। সোমবার বেলা ২টার দিকে বোর্ডে অবস্থান নিয়ে ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা।

একই দাবিতে রবিবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বোর্ড চত্বরে কর্মসূচি পালিত হয়। সোমবার বেলা ২টার দিকে আবারও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন। শুরুতেই তারা মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। বর্তমানে ফটকে তালা ঝুলছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সাবজেক্ট ম্যাপিংয়ে গরমিল করে ফল প্রকাশ করা হয়েছে। এই ফল সঠিক হয়নি। সব সাবজেক্ট ম্যাপিং করে সবাইকে উত্তীর্ণ করে দিতে হবে। আমরা বৈষম্যহীন ফল প্রকাশের দাবি জানাই।

গত ১৫ অক্টোবর এইচএসসির ফল প্রকাশিত হয়। চট্টগ্রামে পরীক্ষার্থী ছিলেন এক লাখ ছয় হাজার ২৯৮ জন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন এক লাখ পাঁচ হাজার ৪১৬ জন, পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। ফেল করার জন্য সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিকে দোষারোপ করছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। সাবজেক্ট ম্যাপিংয়ের নামে বৈষম্য করা হয়েছে। তাই তাদের সব বিষয়ে পাস করিয়ে দিতে হবে। 

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‌‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে। কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম