ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ২০:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২০:০৪

ইসলাম ধর্মের শেষ নবী মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক বক্তব্য পোস্ট করার অভিযোগে কুমিল্লায় এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারের পর মঙ্গলবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাজ্জাদ করিম খান।

অভিযুক্ত যুবক একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র। চাঁদপুর জেলার বাসিন্দা। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে ওই যুবক ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিমূলক একটি বক্তব্য শেয়ার করেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে অভিযুক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীরা। তাকে গ্রেফতার ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে শিক্ষার্থীরা। এই ঘটনায় এক ব্যক্তি হোমনা থানায় মামলা করেন। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হোমনা থানা ওসি জাবেদ উল ইসলাম বলেন, মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে একটি পোস্ট করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস নতুন মামলায় গ্রেফতার
জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসীসহ আটক ১৫
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত