প্রতিপক্ষের হামলায় আশ্রয় নিলেন বাগানে, সেখানে গার্মেন্ট ব্যবসায়ী কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ২২:৩১ আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ২২:৪৮

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক গার্মেন্টস ব্যবসায়ী নিহতের অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী রামচন্দ্রপুরের বাল্লক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপন আহমেদ (৪০) বাল্লক এলাকার সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন।

নিহত স্বপন আহমেদের ভাই আক্তার হোসেন বলেন, সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কইখলা এলাকায় আমার চাচাতো ভাই শাহজালালের সঙ্গে আমাদের পাশের গ্রামের রামচন্দ্রপুর এলাকার সালাউদ্দিনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে দুপুরের দিকে সালাউদ্দিন ও তার ভাই আবুল হোসেন, আনোয়ার, উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জহির উদ্দিন, রহমতুল্লাহ, আবুল হোসেনের শ্যালক রবিউল হাসান ও তার ভাই আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে হামলা চালায়। এ সময় শাহজালাল বাড়িতে ছিলেন না। হামলাকারীদের দেখে বাড়ির পাশের বাগানে তার ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও তার চাচাতো ভাই স্বপন আহমেদ লুকিয়ে যান। হামলাকারীরা সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, এ সময় শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও স্বপন আহমেদকে হামলাকারীরা কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ব্রাহ্মণপাড়া থানার এসআই আনিসুর রহমান বলেন, স্বপনের লাশ থানায় এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। 

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক