‘মাইনাস ওয়ান ফর্মুলা করলে মোকাবিলা করতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা’

নোয়াখালী প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৪, ২৩:৪৬ আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২৩:৪৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ওয়ান-ইলেভেনের সময় ফখরুদ্দীন আহমদ ও মইন ইউ আহমেদ তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন। তারা মাইনাস টু ফর্মুলার পরিবর্তে মাইনাস ওয়ান ফর্মুলা করে বেগম খালেদা জিয়াকে বাদ দিয়েছেন। যদি এবার তেমন কিছু হয়, তবে বিএনপি নেতাকর্মীরা মোকাবিলা করতে প্রস্তুত আছে।’

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে নোয়াখালীর সেনবাগ বাজারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস শেষ হয়েছে। আপনাদের প্রতি মানুষের আস্থা আছে। আমরা আপনাদের সহযোগিতা করে যাবো। কিন্তু আপনারা দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে এখনও ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার বাবা শেখ মুজিব স্বাধীনতা দেখেননি, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা দেখেননি। শেখ মুজিব স্যুটকেস ভরে কাপড়চোপড় নিয়ে রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।’

সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্যাহ আল মামুন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক