মিয়ানমার সীমান্তে গিয়ে মাইন বিস্ফোরণে পা হারালেন একজন

বান্দরবান প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৪, ২০:২৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ২০:২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণের এক বৃদ্ধের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে জমিতে চাষ কর‌তে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এত বৃদ্ধের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তা‌দের ম‌তে, আগে থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি (এএ) সীমান্তের জিরো লাইনের চলাচলের রাস্তায় এসে বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রাখে।

সেখানে কাজ কর‌তে গেলে হঠাৎ বিকট শব্দ শুন‌তে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে ভাজাবনিয়ার আনুসহ কয়েকজন গিয়ে আহত বৃদ্ধ নুরুল হককে উদ্ধার ক‌রে সিএনজিচালিত অটোরিকশাযোগে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

ভাজাবুনিয়ার মৃত আব্দুস শুক্কুরের ছেলে আনু বলেন, বিকালে ঘুমঘুম ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণের কবলে পড়ে বাঁ পা হারান তিনি। পরে ঘটনাস্থল থেকে আমরা কয়েকজন মিলে তাকে উদ্ধার করে কক্সবাজার উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করি।

ঘুমঘুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ির থানার ওসি মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান