মধ্যরাতে চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ নভেম্বর ২০২৪, ১১:১৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১১:১৮

চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড থানাধীন ফ্রিপোর্ট এলাকায় লালখান বাজারমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। দুজনই নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম কোনও দুর্ঘটনা। যেখানে একসঙ্গে দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ও আরোহী দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।’

নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে যায়। এর মধ্যে একজন খুঁটিতে আটকে ছিল, অন্যজন রাস্তায় ছিটকে পড়ে। দুজনই ঘটনাস্থলে মারা যান। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজারমুখী লেনের ফ্রিপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’

উল্লেখ্য, গত ২৮ আগস্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহন চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে টোল ছাড়াই যানবাহন চলাচল করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান