কুমিল্লা কারাগারে নেওয়া হলো সাবেক আইজিপি ও এক উপসচিবকে

কুমিল্লা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ১৬:২৬আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৬:২৬

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও এক উপসচিবকে কুমিল্লা কারাগারে আনা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুই জনকে কুমিল্লা কারাগারে আনা হয়। কারাগারে একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন- পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক উপসচিব কিবরিয়া মজুমদার।

এক সূত্রে জানা গেছে, দুপুরের কিছু সময় পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাদের কুমিল্লা কারাগারের ফটকে আনা হয়। এ সময় তাদের নথিপত্র দেখে কুমিল্লা কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। তবে কোন মামলায় বা কী কারণে তাদের কুমিল্লা কারাগারে আনা হয়েছে সে বিষয়ে সূত্রটি কিছুই নিশ্চিত করেননি। কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। 

আরেক সূত্রে জানা গেছে, আগামী সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা আদালতে এক মামলায় তাদের হাজিরার কথা রয়েছে। যে কারণে দুই জনকে এই কারাগারে আনা হয়েছে। মামলার কার্যক্রম শেষ হলে আবারও তাদের ঢাকায় নেওয়া হবে।

এ বিষয়ে কুমিল্লা কারাগারে সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন, কুমিল্লা কারাগারে প্রতিদিনই অনেক আসামি আনা নেওয়া হয়। আজ আমি জেলা প্রশাসনের একটি মিটিংয়ে ছিলাম। এখনও বিষয়টি বলতে পারছি না।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান