বাংলাদেশে প্রবেশের সময় জনতার হাতে আটক ৮১ রোহিঙ্গা

বান্দরবান প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ১৪:৩৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৪:৩৪

মিয়ানমার থেকে আল‌ীকদম সীমান্ত দি‌য়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮১ রো‌হিঙ্গা‌কে আটক ক‌রে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনতা। সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদ‌মের বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মিয়ানমার থেকে আল‌ীকদম সীমান্ত দি‌য়ে বাংলাদেশে প্রবেশে করেন ৮১ রো‌হিঙ্গা‌। তারা আলীকদ‌মের বাস স্টেশন এলাকা থেকে বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তা‌দের আটক করেন। প‌রে স্থানীয় প্রশাসনের সহ‌যো‌গিতায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানান, মিয়ানমার সীমান্ত থেকে আলীকদম দি‌য়ে রো‌হিঙ্গারা বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয় জনতা তাদের আটক করেন। প‌রে তা‌দের স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিজিবির কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছেন কি না তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হয়েছে কন্ট্রোল রুম
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’