মেয়াদোত্তীর্ণ কেক-মিষ্টি রাখায় ফুলকলিকে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ নভেম্বর ২০২৪, ১৭:০৫আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৭:০৫

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কবির টাওয়ার এলাকায় অবস্থিত ‘ফুলকলি’ নামক খাদ্য পণ্যের প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টান্ন খাদ্যদ্রব্য বিক্রির উদ্দেশে সংরক্ষণের অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক রানা দেবনাথ।

সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, আজ তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে চাঁন্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায় কবির টাওয়ারে অবস্থিত ফুলকলি নামক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টান্ন খাদ্যদ্রব্য, বিক্রির উদ্দেশে সংরক্ষণ করছে। এ ছাড়াও অনুমোদনবিহীন বিভিন্ন পানীয় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন পণ্যে মূল্য লিখে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী ধ্বংস করা হয়। 

তিনি আরও বলেন, এ ছাড়াও নগরের কাপ্তাই রাস্তার মোড় এলাকার ফেনী বাণিজ্যালয়ে (আলুর আড়ত) এ মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে কমেসার্স বিসমিল্লাহ স্টোর (আলুর আড়ত) এ মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম