ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশে চাকরি পেলেন মেধায় ৭৯ ও কোটায় চার জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ২১:১২আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ২১:১২

ব্রাহ্মণবাড়িয়ায় স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে ৮৩ জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ‘৮৩ জনের মধ্যে ৭৯ জনের চাকরি হয়েছে মেধার ভিত্তিতে। চার জনের চাকরি হয়েছে কোটার ভিত্তিতে। কোটায় চাকরি পাওয়া চার জন হলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নিয়োগ পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে হয়েছে। কাউকে টাকা দিতে হয়েছে এমন কোনও অভিযোগ নেই। তবু নিয়োগ নিয়ে যদি কারও বিরুদ্ধে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজনৈতিক মামলায় হয়রানির বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আমি অবগত আছি। কেউ যদি মনে করেন কাউকে অযথা হয়রানি করা হচ্ছে, কাউকে অযথা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বা অর্থ আত্মসাতের পাঁয়তারা চলছে, তাহলে তথ্য-প্রমাণসহ আমাদের কাছে আসার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে ভুক্তভোগী ব্যক্তি আমার কাছে আসতে পারেন। পুলিশ অযথা কাউকে হয়রানি করবে না। ইতিমধ্যে পাঁচ-ছয় জনের আবেদন পেয়েছি। সে ব্যাপারে সমাধান দিয়েছি। পুলিশের কারও বিষয়ে কোনও অভিযোগ থাকলে আমাকে স্পষ্ট করে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করছি।’

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জয়নাল আবেদিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম